শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সহনশীলতা এবং ক্ষতিকর প্রভাব মোকাবেলায় এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সহনশীলতা এবং ক্ষতিকর প্রভাব মোকাবেলায় এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সহনশীলতা এবং ক্ষতিকর প্রভাব মোকাবেলায় এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় লালমনিরহাট সদর উপজেলার ২নং কুলাঘাট ইউনিয়নের শিবেরকুঠি গ্রামে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র বাস্তবায়নে একশন এইড বাংলাদেশের সহযোগিতায় স্থানীয় অধিকার ভিত্তিক কর্মসূচী-৫৩ এ গার্ল সাপোটার প্রজেক্টের আওতায় এ এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন ২নং কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী। এতে বিশেষ অতিথি ছিলেন ২নং কুলাঘাট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য লোকমান হাকিম, মোঃ আবুবক্কর সিদ্দিক, উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র মোঃ মশিউর রহমান। এ সময় সমাজকল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, শিবেরকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধরলা নারী রিফ্লেকশন অ্যাকশন সার্কেলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, এ্যাডভোকেসী সভায় মূল উদ্দেশ্য ছিল স্থানীয় জনগণকে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতন করা, ঝুঁকি কমানোর উপায় সম্পর্কে ধারণা দেয়া।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone