শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তা নদীর পানি কমলেও হাজারও মানুষ এখনও পানিবন্দি দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত মাদক জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ভারতীয় নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোচিত নন্দিনী হত্যা মামলার আসামি মমতা রানী গ্রেফতার; জেলহাজতে প্রেরণ তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ

দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত দহগ্রাম সীমান্ত থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পাটগ্রাম থানা পুলিশ। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ের নির্বাহী পরিচালক ছিলেন।

‎সাব্বির বিন শামস রাজধানী ঢাকার মোহাম্মদপুর তারাকুঞ্জ এলাকার মোঃ সামসুল হুদার ছেলে। তাঁর জন্মস্থান ঠিকানা- লালমনিরহাট সদর উপজেলা।

‎শনিবার (১৬ মে) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ভারতীয় সীমান্ত ঘেরা দহগ্রাম ইউনিয়নের বঙ্গেরবাড়ী বাজার এলাকায় সন্দেহ জনকভাবে ঘোরাফেরা সময় তাঁকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হক। এ সময় তাঁর কাছ থেকে ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ করার তথ্যও জানান তিনি।

‎জানা গেছে, সাব্বির বিন শামস বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে ৩বছরের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি এবং যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনে মিনিস্টার পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেন।

‎জানতে চাইলে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হক বলেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় সোর্সের মাধ্যমে জানতে পারি একজন মানুষ ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে এবং দহগ্রামের বঙ্গেরবাড়ী বাজারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। দ্রুত পুলিশ তাকে আটক করে এবং তল্লাশি চালিয়ে ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং পাসপোর্ট থেকে নিশ্চিত হওয়া গেছে তার নাম সাব্বির বিন শামস। তিনি ভারত থেকে অবৈধভাবে দেশে অনুপ্রবেশ করেছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) এবং যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনে মিনিস্টার পদে চুক্তিভিত্তিক নিয়োজিত ছিলেন।

‎তিনি আরও বলেন, অধিকতর তদন্তের প্রয়োজনে লালমনিরহাট ডিবি পুলিশের নিকট সাব্বির বিন শামসকে হস্তান্তর করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনে তাঁর নামে মামলা রয়েছে।

‎লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, দহগ্রাম সীমান্তে আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামস ডিবি পুলিশ হেফাজতে রয়েছে। তাঁর ব্যাপারে অধিকতর তদন্ত চলছে। রবিবার তাঁকে আদালতে তোলা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone