শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা (মহিলা) মোছাঃ পাপিয়া সুলতানা বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ মোকছেদুর রহমানের গণসংযোগ মোবাইল কোর্টের অভিযানে ৫টি মামলায় জরিমানা ও কারাদণ্ড প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কালেক্টরেট কলেজিয়েট স্কুল ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান এবং জলাতঙ্ক ভ্যাক্সিন বিতরণ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া

তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া

লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে তিস্তা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে নিখোঁজ হওয়া শেফাউল করিম সিফাত (১৮) ও শোয়েব করিম স্বচ্ছ (১৪) নামে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎শনিবার (১৬ মে) দুপুরে বৃষ্টির আনন্দে খেলাধুলা শেষে লালমনিরহাটের রাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তিস্তা নদীর ৪নং স্পার বাঁধে গোসল করতে গিয়ে তারা এই দুর্ঘটনার শিকার হয়।

‎মৃত দুই ভাই হলেন- শেফাউল করিম সিফাত ও শোয়েব করিম স্বচ্ছ। তারা দুজনই লালমনিরহাটের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি ১ম বর্ষ ও ৮ শ্রেণির শিক্ষার্থী এবং রাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ রেজাউল করিম মাস্টার ও মোছাম্মৎ শিউলি বেগমের সন্তান।

‎স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন বৃষ্টির মধ্যে খেলাধুলা শেষ করে প্রথমে ছোট ভাই শোয়েব করিম স্বচ্ছ তিস্তা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর প্রবল স্রোতের তোড়ে ছোট ভাই শোয়েব করিম স্বচ্ছ তলিয়ে যেতে থাকলে, পাড়ে থাকা বড় ভাই শেফাউল করিম সিফাত তাকে বাঁচাতে তাৎক্ষণিকভাবে নদীতে ঝাঁপ দেয়। কিন্তু স্রোতের তীব্রতা বেশি থাকায় দুই ভাইয়ের কেউই আর তীরে ফিরতে পারেনি এবং চোখের পলকে তারা নদীর পানিতে তলিয়ে যায়।

‎ঘটনার পর পরই স্থানীয় লোকজন ও জেলেরা নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর নদী থেকে দুই ভাইকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করেন।

‎প্রত্যক্ষদর্শী স্থানীয় এক লোক জানান, ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইও স্রোতের টানে তলিয়ে যায়। তিস্তার প্রবল স্রোত আজ দুটি তাজা প্রাণ কেড়ে নিল।

‎রাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ডাবলু অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই ভাইয়ের এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে গোটা রাজপুর এলাকা জুড়ে বর্তমানে স্তব্ধতা ও গভীর শোকের ছায়া নেমে এসেছে। সন্তান হারিয়ে বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে তিস্তাপাড়ের আকাশ-বাতাস।

‎লালমনিরহাট সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে আনার আগেই ওই দুই কিশোরের মৃত্যু হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎লালমনিরহাট সদর থানার অফিসার ইর্নচাজ সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েছি ঘটনাস্থলে পুলিশ গিয়েছে এবং এ ঘটনায় ইউডি মামলা করে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone