শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা (মহিলা) মোছাঃ পাপিয়া সুলতানা বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ মোকছেদুর রহমানের গণসংযোগ মোবাইল কোর্টের অভিযানে ৫টি মামলায় জরিমানা ও কারাদণ্ড প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কালেক্টরেট কলেজিয়েট স্কুল ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান এবং জলাতঙ্ক ভ্যাক্সিন বিতরণ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত

মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৩টা ৩০মিনিটে লালমনিরহাটের হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ২০২৫–২০২৬ অর্থবছরের আওতায় এ সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। এতে বিশেষ অতিথি ছিলেন হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম প্রধান, লালমনিরহাট জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, হাতীবান্ধার উপজেলার সাবেক ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক মোঃ মনজুর হোসেন, সাবেক অ্যাথলেট ও হাতীবান্ধা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান, সাবেক অ্যাথলেট ও বাংলাদেশ  অ্যাথলেটিক্স ফেডারেশনের সদস্য আবু সায়েম। এ সময় লালমনিরহাটের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী, প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎পরে অতিথিবৃন্দ মাস ব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণার্থীদের জার্সি, প্যান্ট ও সনদপত্র প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone