শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি ‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায়
র‌্যাবের অভিযানে ১শত ৮১টি বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাবের অভিযানে ১শত ৮১টি বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর ও লালমনিরহাটে র‌্যাবের মাদক বিরোধী পৃথক অভিযানে ১শত ৮১টি বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য জব্দসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

‎বুধবার (১৩ মে) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি র‍্যাব-১৩ রংপুর এর একটি আভিযানিক দল মঙ্গলবার (১২ মে) বেলা আনুমানিক ১১টা ৩০মিনিটে সময় রংপুর মহানগরীর পরশুরাম থানাধীন ৪নং ওয়ার্ডের আমাশু কুকরুল গ্রামের ধৃত আসামি মোঃ রিমন রহমান এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে শয়নকক্ষের খাটের নিচে থেকে ফেন্সিডিল সমগোত্রীয় অবৈধ মাদকদ্রব্য ৬৪টি বোতল এস্কাফ সিরাপ ও ১৮টি বোতল ফেয়ারডিল জব্দসহ একজন মাদক ব্যবসায়ী মোঃ রিমন রহমান (৪০)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। সে রংপুর মহানগরীর পরশুরাম থানার আমাশু কুকরুল এলাকার মৃত হাবিবুর রহমান ও মোছাঃ রেহেনা খাতুনের ছেলে।

পৃথক অপর একটি অভিযানে র‌্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি চৌকস আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১২ মে) বিকাল ৫টা ৪১মিনিটে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানাধীন মোস্তফি বাজারে মৃত শরৎ চন্দ্র এর ছেলে শ্রী বিষ্ণু চন্দ্রের লোহার গ্রীলের দোকানের সামনে কুড়িগ্রাম থেকে রংপুরগামী মহাসড়কের উপর চেকপোষ্ট অভিযান পরিচালনা করে ধৃত আসামির ব্যবহৃত মোটর সাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ৯৯টি বোতল এস্কাফ এবং ১টি মোটর সাইকেল জব্দসহ মাদক ব্যবসায়ী মোঃ আশরাফুল মিয়া (২৪)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। সে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানার হাজিপাড়া এলাকার মোঃ আঃ খালেক মিয়ার ছেলে।

ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং জব্দকৃত আলামত সমূহ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। সমাজকে মাদক মুক্ত করতে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone