শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পারফেক্ট পলিটেকনিক (পিআইএসটি)র অভিভাবক সমাবেশ ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠিত সাংবাদিকের পিতা জহির আহমেদ খান-এঁর ইন্তেকাল খেলাধুলা ও সংস্কৃতিকেও সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং শাড়ী ও প্রান্ট পিছ জব্দ আম গাছে ঝুলছে চাষিদের স্বপ্ন ‎আগামী ৩ জুন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম তিরোধান উৎসব ইসলাম ফার্নিচারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ফুয়েল কার্ডের তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে মার খেলেন মোটর সাইকেলবাহী যুবক মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ
সাংবাদিকের পিতা জহির আহমেদ খান-এঁর ইন্তেকাল

সাংবাদিকের পিতা জহির আহমেদ খান-এঁর ইন্তেকাল

লালমনিরহাট জেলা শহরের জুম্মাপাড়ার বাসিন্দা, মৃত ওয়াসিদ খান ড্রাইভারের ছোট ছেলে, মার্টিন মাইকেল ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার লালমনিরহাট মাল্টিমিডিয়া প্রতিনিধি জুবাইর আহমেদ খান রোহান-এঁর পিতা জহির আহমেদ খান শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১২টা ৫০মিনিটে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৫ এপ্রিল) বাদ যোহর লালমনিরহাটের জুম্মাপাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সংবাদকর্মী এসকে সাহেদ, এস আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত আলী ভূঁঞা, মরহুমের পুত্র জুবাইর আহমেদ খান রোহান প্রমুখ। এ সময় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাজার নামাজ শেষে লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি/ সংগঠন শোক প্রকাশ করেছেন। তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি অধ্যক্ষ রবিউল ইসলাম মানিক, সম্পাদক মাসুদ রানা রাশেদ, প্রকাশক রমজান আলী, নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির মরহুম জহির আহমেদ খান-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone