শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে “আমাদের সংগ্রাম, আমাদের মর্যাদা, আমাদের মুক্তি” স্লোগান নিয়ে ‘মানবাধিকার সুরক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব’ প্রকল্প মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টায় লালমনিরহাট পৌরসভা মিলনায়তনে নাগরিক উদ্যোগের আয়োজনে ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, ফাউন্ডেশন ফর এ জাস্ট সোসাইটির সহযোগিতায় এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

বিডিইআরএম’র সভাপতি শ্রী নন্দু রবিদাস-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা হরানন্দ রায়, মেডিকেল অফিসার ডাঃ শরীফ মোঃ বজলুল হক, শহর পরিকল্পনাবিদ এ.এস.এম. আশরাফুজ্জামান তালুকদার, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম পাটোয়ারী, মানবাধিকার কর্মী সুপেন দত্ত, বৃত্তহীন সমাজ উন্নয়ন সংস্থার সমন্বয়কারি মোঃ এনামুল হক টিপু, এসকেএস ফাউন্ডশনের প্রজেক্ট ম্যানেজার এবং ওয়াশ স্পেপেশালিষ্ট এ.কে.এম আব্দুল মতিন। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর বিশ্বজিৎ কুমার বণিক বিল ক্লার্ক মোঃ সাইদুর রহমান, টিকাদানকারী মোছাঃ রুমা আক্তার, কৌশিক রায়, হিসাব রক্ষক মোঃ মোহসিন হাসান, বিডিইআরএম’র সাধারণ সম্পাদক ঘুগলু বাঁশফোর, দলিত নেতা রাজু বাঁশফোর, সমাজকর্মী/ উদ্যোক্তা লাকী ব্যানাজী। বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগ লালমনিরহাটের ফিল্ড কো-অর্ডিনেটর দিপু রায় প্রমুখ। এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone