শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল

‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল

লালমনিরহাট জেলা শহরের থানাপাড়ার বাসিন্দা ও লালমনিরহাট সদর হাসপাতালের অবসরপ্রাপ্ত কর্মচারী ওবায়দুল ইসলাম (৯২) বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টা ৩০মিনিটে বার্ধক্য জনিত কারণে রংপুরের ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

‎শুক্রবার (১০ এপ্রিল) বাদ জুম্মা ২টা ১৫মিনিটে লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয় (হাইস্কুল) ফুটবল খেলার মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন মরহুমের পুত্র সাদিক ইসলাম, মোঃ তারেকুল ইসলাম নিপু, ভায়েরা আবদুল কাসেম, জামাতা আব্দুল হামিদ প্রমুখ। এ সময় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

‎জানাযা নামাজ শেষে লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

‎মৃত্যুকালে তিনি ৪ছেলে, ২মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি/ সংগঠন শোক প্রকাশ করেছেন। তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি অধ্যক্ষ রবিউল ইসলাম মানিক, সম্পাদক মাসুদ রানা রাশেদ, প্রকাশক রমজান আলী, নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির মরহুম ওবায়দুল ইসলাম-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

‎উল্লেখ্য যে, মরহুম ওবায়দুল ইসলাম সদর হাসপাতালের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। তিনি চাকুরীকালীন সময়ে হাসপাতালের স্টোর কিপার একাউন্টেন্ট এর দায়িত্ব পালন করেন।

‎তাছাড়াও তিনি বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি লালমনিরহাট জেলা শাখার সম্পাদক হিসেবে দীর্ঘ ১০বছর পুরো লালমনিরহাট জেলায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দরিদ্র ছাত্র-ছাত্রীদের পড়ালেখা এবং উচ্চ শিক্ষার জন্য কর্মচারী কল্যাণ সমিতি থেকে বিপুল পরিমাণে আর্থিক সহায়তা করে শিক্ষার্থীদের শিক্ষা লাভের জন্য ব্যাপক ভূমিকা রাখেন।

‎তিনি ছিলেন সহজ-সরল সদালাপী এবং একজন লেখকও। বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন পত্রিকা এবং ম্যাগাজিনে তাঁর গল্প ছাপা হয়।

‎তাঁর বড় ছেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারির দায়িত্ব পালন করছেন, মেজ ছেলে ঢাকায় বসবাসরত, সেজ ছেলে সহযোগী অধ্যাপক ইংরেজি বিভাগ লালমনিরহাট সরকারি কলেজ এবং ছোট ছেলে স্পেনের মাদ্রিদের বর্তমান অধিবাসী। তাঁর বড় মেয়ে গৃহিণী, ছোট মেয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone