শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে “ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা” স্লোগান নিয়ে লালমনিরহাট জেলার সদর উপজেলায় দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (১৩ এপ্রিল) সকালে লালমনিরহাট সদরের বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় এ দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা তথ্য অফিসার সৌমিক রায়। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মতিন। এ সময় লালমনিরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎বক্তৃতা পরবর্তীতে প্রধান অতিথিসহ সকল অতিথি, অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে জার্সি প্রদান করেন।

‎খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী খেলোয়াড়দেরকে পুরস্কার প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone