শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
শিশু-কিশোরদের অংশগ্রহণে ব্যতিক্রমী বৈশাখ উদযাপন অনুষ্ঠিত হবে

শিশু-কিশোরদের অংশগ্রহণে ব্যতিক্রমী বৈশাখ উদযাপন অনুষ্ঠিত হবে

লালমনিরহাটে “লোকজ শেকড়ে, নতুন প্রজন্ম” প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু-কিশোরদের অংশগ্রহণে ব্যতিক্রমী বৈশাখ উদযাপন অনুষ্ঠিত হবে।

সোমবার (১৩ এপ্রিল) সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম লালমনিরহাটের সভাপতি দীপক মন্ডল ও সাধারণ সম্পাদক সূফী মোহাম্মদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় যে, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম লালমনিরহাট-এর উদ্যোগে দিনব্যাপী বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজনের কথা প্রচার করা হয়েছিল। এবারের আয়োজনের বিশেষত্ব ছিল-শিশু-কিশোরদের অংশগ্রহণকে সর্বাধিক গুরুত্ব প্রদান।

অনুষ্ঠানমালায় অন্তর্ভুক্ত ছিল রংপুরের আঞ্চলিক ভাষায় কবিতা ও ছড়া আবৃত্তি, এক পৃষ্ঠার ছোট গল্প লেখা, ‘পহেলা বৈশাখ’ বিষয়ক চিঠি লেখা, ভাওয়াইয়া গান এবং ‘গ্রাম বাংলার রূপ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণের কথা ছিল।

এছাড়াও সম্মিলিত মঙ্গল শোভাযাত্রা, পান্তা উৎসব, লোকজ মেলা, পালাগান, লোকগান, লোকনৃত্য এবং পুতুল নাচের আয়োজন নির্ধারিত ছিল। লালমনিরহাট কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর ও নর্দান প্রি-ক্যাডেট অ্যান্ড কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করা হয়েছিল।

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম বিশ্বাস করে, এই উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও লোকজ চর্চার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং একটি সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে উঠবে।

তবে, অনুষ্ঠান বাস্তবায়নে প্রয়োজনীয় পর্যায়ে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ায় সম্পূর্ণ আয়োজন সংক্ষিপ্ত করতে বাধ্য হয়েছে আয়োজকরা। ফলে, পহেলা বৈশাখ ১৪৩৩ (মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬) দুপুর ১২:৩০ মিনিট থেকে শুধুমাত্র শিশু-কিশোরদের অংশগ্রহণে নির্ধারিত সাংস্কৃতিক প্রতিযোগিতাসমূহ অনুষ্ঠিত হবে।

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম লালমনিরহাটবাসী সকলকে এ আয়োজনে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone