শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত র‍্যাবের অভিযানে ১৩২ বোতল ফেয়ারডিলসহ ৩জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার হামের উপসর্গ নিয়ে ২টি শিশু হাসপাতালে ভর্তি সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে স্পট মিটিং অনুষ্ঠিত সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী এক যুবক আহত ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৫ বিজিবি’র চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, গরু এবং কসমেটিকস জব্দ সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত বাল্যবিবাহ করালে নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স বাতিল করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি র‍্যাবের অভিযানে ২৯৮ বোতল এসকাফ উদ্ধারসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী এক যুবক আহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মিজানুর রহমান মিজান (২৫) নামে এক বাংলাদেশী যুবক গুরত্বর আহত হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে সীমান্তের ক্ষুব্ধ বাংলাদেশীরা ওই সীমান্ত এলাকা থেকে শ্রী সাধন বর্মন নামে এক ভারতীয় নাগরিককে ২টি গরুসহ ধরে নিয়ে আসে। এরপর থেকে সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টা ৩০মিনিটের দিকে উপজেলার ২নং পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর ১নং ওয়ার্ড সীমান্তের ডাঙ্গারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিজানুর রহমান মিজান ওই ইউনিয়নের রহমতপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার (৬ এপ্রিল) সকালে মিজানুর সীমান্তে ২৬নং পিলারের পাশে ভুট্টা খেতে গরুর খাবারের জন্য ঘাস কাটতে যায়। এ সময় ভারতীয় বিএসএফ তার কাছে ভুট্টা চাইলে সে ভুট্টা নিয়ে জিরো লাইন অতিক্রম করলে কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার সরকারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। রাবার বুলেট বিদ্ধ মিজান ভুট্টা ক্ষেতের ভিতর দিয়ে বাংলাদেশ সীমান্তে এসে মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে বাংলাদেশীকে গুলিবর্ষণের ঘটনায় ক্ষুব্ধ হয়ে সীমান্তের স্থানীয়রা সীমান্ত এলাকা থেকে শ্রী সাধন বর্মন নামে এক ভারতীয় নাগরিককে ২টি গরুসহ ধরে নিয়ে আসে বলে জানা যায়। এরপর থেকে সীমান্ত বিএসএফ তাদের সংখ্যা বাড়ানোয় বাসিন্দাদের মাঝে ভয় ও আতঙ্ক বিরাজ করছে।

পাটগ্রাম থানার ওসি নাজমুল হক জানান, সীমান্তে ঘাস কাটতে গেলে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক আহত হয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা ভারতীয় এক নাগরিককে আটক করে। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে জনতার হাতে আটক ভারতীয় নাগরিককে বিজিবি সদস্যরা দ্রুত হেফাজতে নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি টহল জোরদার করেছেন বলেও জানান তিনি।

এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone