শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
‎সিন্দুরমতি মেলা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্বপূর্ণ নিদর্শন-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

‎সিন্দুরমতি মেলা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্বপূর্ণ নিদর্শন-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, এই মেলা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্থানীয় সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ নিদর্শন। তিনি এ ধরনের আয়োজনকে ঐতিহ্য সংরক্ষণ ও সামাজিক বন্ধন দৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

‎শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টায় সিন্দুরমতি মেলা উদযাপন কমিটির আয়োজনে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

‎এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হকসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎আয়োজক কমিটির তথ্য অনুযায়ী জানা গেছে, প্রতি বছরের মতো এবারও মেলায় প্রায় পাঁচ থেকে সাত লাখ মানুষের উপস্থিতি হওয়ার আশা করা হচ্ছে। ভোর থেকেই দেশের বিভিন্ন এলাকা, বিশেষ করে লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীসহ আশপাশের জেলা থেকে মানুষজন মেলায় আসতে শুরু করেন। এছাড়া সীমান্তের ওপার থেকেও বহু পুণ্যার্থী অংশ নেন।

‎মেলায় আগত ভক্তরা ভোরের আলো ফুটতেই সিন্দুরমতির দিঘীর পবিত্র জলে স্নান করে পুণ্য অর্জনের আশায় ভিড় জমান। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি দিঘীর চারপাশে বসেছে শত শত দোকান, যেখানে পাওয়া যাচ্ছে নানা ধরনের পণ্য সামগ্রী ও স্থানীয় ঐতিহ্যবাহী জিনিসপত্র।

‎মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

‎উল্লেখ্য যে, চৈত্র সংক্রান্তি ও রাম নবমী উপলক্ষে আয়োজিত একদিনব্যাপী এই মেলায় লাখো মানুষের সমাগম ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone