শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত র‍্যাবের অভিযানে ১৩২ বোতল ফেয়ারডিলসহ ৩জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার হামের উপসর্গ নিয়ে ২টি শিশু হাসপাতালে ভর্তি সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে স্পট মিটিং অনুষ্ঠিত সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী এক যুবক আহত ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৫ বিজিবি’র চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, গরু এবং কসমেটিকস জব্দ সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত বাল্যবিবাহ করালে নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স বাতিল করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি র‍্যাবের অভিযানে ২৯৮ বোতল এসকাফ উদ্ধারসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
‎তিনটি হত্যা মামলায় লালমনিরহাটের পাটগ্রাম পৌর জামায়াত আমীর আদালতের মাধ্যমে কারাগারে

‎তিনটি হত্যা মামলায় লালমনিরহাটের পাটগ্রাম পৌর জামায়াত আমীর আদালতের মাধ্যমে কারাগারে

লালমনিরহাটের পাটগ্রাম পৌর জামায়াতে ইসলামীর আমীর সোহেল রানা (৪৫) কে ২০১৩ সালের আলোচিত পৃথক তিনটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

‎বুধবার (২৫ মার্চ) দুপুরে লালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শুনানি শেষে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
‎​
‎পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম থানা পুলিশের একটি চৌকস দল পৌর এলাকার নিজ বাসভবন থেকে সোহেল রানাকে আটক করে। তার বিরুদ্ধে ২০১৩ সালের রাজনৈতিক সহিংসতার সময় সংঘটিত তিনটি চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্ট (গ্রেফতারি পরোয়ানা) দীর্ঘদিন ধরে ঝুলে ছিল। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর সম্প্রতি তিনি এলাকায় প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
‎​
‎পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংবাদমাধ্যমকে জানান, সোহেল রানা ২০১৩ সালের নাশকতামূলক কর্মকাণ্ড এবং তিনটি হত্যা মামলার এজাহার ভুক্ত ও পরোয়ানা ভুক্ত আসামি। গতকাল তাকে আটকের পর আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
‎​
‎সোহেল রানাকে আদালতে তোলার সময় আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। জামায়াত নেতার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে জেলায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। তবে যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone