লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১২টায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, ১৬, লালমনিরহাট-১ সংসদ সদস্য মোঃ হাসান রাজীব প্রধান, ১৭, লালমনিরহাট-২ সংসদ সদস্য মোঃ রোকন উদ্দীন বাবুল, কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি। এ সময় লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, এই দুই জেলার অর্থনৈতিক সমৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে শিল্পায়নের কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে সংকটকে সুযোগে পরিণত করা। আমরা সমতাভিত্তিক উন্নয়নে বিশ্বাসী। বিশেষ করে যেসব অঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে নতুন পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, লালমনিরহাট ও কুড়িগ্রামে কৃষি পণ্যের ওপর ভিত্তি করে নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা চূড়ান্ত করা হবে।
সভায় বক্তারা এই অঞ্চলের বন্ধ কলকারখানা চালু এবং নতুন কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।