শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত র‍্যাবের অভিযানে ১৩২ বোতল ফেয়ারডিলসহ ৩জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার হামের উপসর্গ নিয়ে ২টি শিশু হাসপাতালে ভর্তি সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে স্পট মিটিং অনুষ্ঠিত সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী এক যুবক আহত ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৫ বিজিবি’র চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, গরু এবং কসমেটিকস জব্দ সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত বাল্যবিবাহ করালে নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স বাতিল করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি র‍্যাবের অভিযানে ২৯৮ বোতল এসকাফ উদ্ধারসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
‎র‌্যাব-১৩ এর অভিযানে এস্কাফ ও ফেয়ারডিল এবং গাঁজা জব্দসহ ৫জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎র‌্যাব-১৩ এর অভিযানে এস্কাফ ও ফেয়ারডিল এবং গাঁজা জব্দসহ ৫জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১৩ এর মাদক বিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য এস্কাফ, ফেয়ারডিল ও গাঁজা এবং প্রাইভেট কার জব্দসহ ৫জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

‎মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

‎র‌্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১টায় র‌্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউপির ৭নং ওয়ার্ডের রুদ্রেশ্বর গ্রামস্থ কাকিনা হতে মহিপুরগামী পাকা রাস্তার উপর অভিযানকালে আসামিদের ব্যবহৃত প্রাইভেটকার তল্লাশী করে ৩শত ৪১টি বোতল এস্কাফ, ৯৯টি বোতল ফেয়ারডিল, ২টি বোতল এস্কাফ ডিএক্স এবং ১টি প্রাইভেটকার জব্দসহ ২জন যথাক্রমে দিনাজপুর জেলার পার্বতীপুর থানার সোনাপুকুর (চাকলাপাড়া) এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের পুত্র মোঃ জাহেনুর ইসলাম জীবন (২৪) ও নীলফামারী জেলার সৈয়দপুর থানার কুলী মহল্লাহ নতুন বাবুপাড়া এলাকার মোঃ তাফানীর পুত্র মোঃ রাজু (৪০) মাদক ব্যবসায়ী’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎পৃথক অন্য একটি অভিযানে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৪০মিনিটে র‍্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন ৩নং সিংড়া ইউনয়নের ৫নং ওয়ার্ড মগলিশপুর গ্রামস্থ ইটের রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনাকালে ধৃত আসামির ব্যবহৃত মোটর সাইকেলে ঝুলানো একটি সাদা রংয়ের ব্যাগের মধ্যে রক্ষিত ৫কেজি গাঁজা এবং মোটর সাইকেল জব্দসহ নীলফামারী জেলার ডিমলা থানার কাকিনা চাপানী এলাকার মোঃ ফজলু হকের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ সুজন ইসলাম (২৭)‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎পৃথক অন্য একটি অভিযানে সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ২০মিনিটে র‌্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন সৈয়দপুর পৌরসভার ১নং ওয়ার্ডস্থ কয়াগোলাহাট পশ্চিমপাড়া গ্রামের মোঃ জহির উদ্দিনের পুত্র ধৃত আসামি মোঃ সুজন ইসলাম (২২) এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ১৫.৭কেজি গাঁজা জব্দসহ নীলফামারী জেলার সৈয়দপুর থানার সৈয়দপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কয়াগোলাহাট পশ্চিমপাড়া এলাকার মোঃ জহির উদ্দিনের পুত্র মোঃ সুজন ইসলাম (২২), মোঃ জহির উদ্দিনের স্ত্রী মোছাঃ ছবিনুর বেগম (৪৮) মাদক ব্যবসায়ী’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎প্রাথমিকভাবে জানা যায় যে, ধৃত আসামিরা রংপুর বিভাগের লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা ও নীলফামারী জেলার বিভিন্ন স্থানের অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ক্রয় করে রংপুরসহ দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত আসামিরা অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে।

‎পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ অনুযায়ী প্রযোজ্য ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

‎উল্লেখ্য যে, ‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone