শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে অপরূপ কাশফুল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি ‎শিক্ষার মানোন্নয়নে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে এক বছরে দৃশ্যমান উন্নতি সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৭লক্ষ ৬০হাজার টাকার ভারতীয় স্বর্ণকাতান শাড়ী জব্দ ১শত ৫পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি মমি গ্রেফতার বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অমর একুশে আমাদের গর্ব, আমাদের অহংকার। বায়ান্ন এর ভাষা আন্দোলন আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার এক গৌরবময় অধ্যায়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে শুক্রবার দিবাগত রাত ১২টা ১মিনিটে লালমনিরহাট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন, শহীদের আত্মার মাগফেরাতে মোনাজাত ও দোয়া কামনা করেন।

‎শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রাজীব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি. আর. সারোয়ার, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ কে এম ফজলুল হক, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, লালমনিরহাট জেলা ও উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী, সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎২১ শে ফেব্রুয়ারি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলিত হয়।

‎এরপর স্ব স্ব প্রতিষ্ঠান থেকে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত প্রভাতফেরী অনুষ্ঠিত হয়।

‎সকাল ১০টায় লালমনিরহাট কালেক্টরেট কলেজিয়েট স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া পাঠ, কবিতা পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎এরপর সকাল ১১টায় লালমনিরহাট জেলা সরকারি গণগ্রন্থাগারে ২০২৪-এর গণঅভ্যুত্থানের গ্রাফিতি অঙ্কন ও প্রদর্শন, শিশু-কিশোরদের সুন্দর হাতের লেখা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‎শহীদ দিবস উপলক্ষে সকল মসজিদে বাদ যোহর এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ মোনাজাত/ প্রার্থনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone