শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত র‍্যাবের অভিযানে ১৩২ বোতল ফেয়ারডিলসহ ৩জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার হামের উপসর্গ নিয়ে ২টি শিশু হাসপাতালে ভর্তি সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে স্পট মিটিং অনুষ্ঠিত সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী এক যুবক আহত ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৫ বিজিবি’র চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, গরু এবং কসমেটিকস জব্দ সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত বাল্যবিবাহ করালে নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স বাতিল করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি র‍্যাবের অভিযানে ২৯৮ বোতল এসকাফ উদ্ধারসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
র‌্যাব-১৩ এর অভিযানে অপহরণকৃত স্কুল ছাত্রী উদ্ধারসহ প্রধান আসামি গ্রেফতার

র‌্যাব-১৩ এর অভিযানে অপহরণকৃত স্কুল ছাত্রী উদ্ধারসহ প্রধান আসামি গ্রেফতার

লালমনিরহাটে স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় মামলায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ এর অভিযানে ভিকটিম উদ্ধারসহ প্রধান আসামিকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

বাদীর এজাহার থেকে জানা যায় যে, ভিকটিম দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। গ্রেফতারকৃত আসামি বিবাহিত হওয়া সত্ত্বেও ভিকটিমকে দীর্ঘদিন থেকে বিবাহের প্রলোভন দেখিয়ে আসছিলো। বাদী বিষয়টি জানতে পারলে উক্ত বিষয়টি পরিবারকে জানিয়ে আসামিকে সতর্ক করলে আসামি বাদীর কথায় গুরুত্ব না দিয়ে ভিকটিমকে পুনরায় বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে আসছিলো। এরই ধারাবহিকতায় শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় ভিকটিম প্রাইভেট পড়ে নিজ বাড়ী আসার পথে লালমনিরহাটের আদিতমারী থানাধীন সারপুকুর সরকারী স্কুল সংলগ্ন পিছনের পাকা রাস্তায় আসার সময় গ্রেফতারকৃত আসামি এবং তার সহযোগী আসামিগণ মিলে ভিকটিমকে জোরপূর্বক মোটর সাইকেলে উঠিয়ে অজ্ঞাতনামা স্থানে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) লালমনিরহাট জেলার আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী অধ্যাদেশ ২০২৫) ৭/৩০ ধারায় একটি অপহরণ মামলা দায়ের করেন, যার মামলা নং- ০২/১৯।

ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামিগণ চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এর একটি চৌকস আভিযানিক দল সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৩০মিনিটের সময় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানাধীন ৮নং গোকুন্ডা ইউনিয়ন এর অন্তর্গত ৭নং ওয়ার্ডস্থ তিস্তা বাসস্ট্যান্ড সংলগ্ন জনৈক মোঃ এরশাদ আলী (৬৩) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে দশম শ্রেণীর ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানার খুনিয়াগাছ (আলুটারী) এলাকার মোঃ আপিয়ার রহমানের ছেলে মোঃ বকুল মিয়া (৩৫) কে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামি এবং ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ় প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone