শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল এক্সপান্ডেড লাইভলিহুডস ফর ২০০০ পুওর হাউজহোন্ডাস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন; খুনিদের ফাঁসির দাবি র‌্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) প্রতিষ্ঠান মাঠে লালমনিরহাটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেকেন্দার আলী সরকার-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি। এতে বিশেষ অতিথি ছিলেন অধিনায়কের সহধর্মিণী ও প্রতিষ্ঠানের সহ-সভাপতি ফাতিমা আমিন। এ সময় বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়াচর্চার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ জীবন গঠনে খেলাধুলার ভূমিকার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি।

বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, হাই জাম্পসহ বিভিন্ন ক্রীড়া ও আনন্দমূলক খেলায় অংশ নেয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং অভিভাবকদের উপস্থিতিতে কলেজ মাঠ প্রাঙ্গণ উৎসব মুখর হয়ে ওঠে।

বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেকেন্দার আলী বলেন, তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone