শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল এক্সপান্ডেড লাইভলিহুডস ফর ২০০০ পুওর হাউজহোন্ডাস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন; খুনিদের ফাঁসির দাবি র‌্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে একযোগে লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও মাদরাসাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে এ বই বিতরণ অনুষ্ঠিত হয়।

‎বই বিতরণ করেন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এ সময় স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎এদিকে সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ বই বিতরণ অনুষ্ঠিত হয়।

‎কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সহ-সভাপতি মোঃ হযরত আলী-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদা ইয়াসমিন বসুনিয়া, প্রধান শিক্ষক তারিকুল ইসলাম প্রমুখ। এ সময় কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতানা রাজিয়া, সুমিতা রানী রায়, সোমা বেগম, লুনা পারভীন, অভিভাবক ও সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, ছাত্র মোহাম্মদ আল মুবীন আহমেদ আদরসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎উল্লেখ্য যে, লালমনিরহাটের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone