শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ

‎অবৈধভাবে সীমান্ত পারাপার রোধে কঠোর নজরদারীতে ১৫ বিজিবি

অবৈধভাবে সীমান্ত পারাপার রোধে কঠোর নজরদারীতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

‎শনিবার (১৩ ডিসেম্বর) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন।

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

‎সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করে ২৪ঘণ্টা সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

‎এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদারের পাশাপাশি স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যাতে কোনো ব্যক্তি কোনোভাবেই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে।

‎তিনি আরও জানান, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে তিনি সাধারণ জনগণকে সহযোগিতার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় সম্পূর্ণভাবে গোপন রাখার নিশ্চয়তা প্রদান করেন।

‎এই অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতা প্রশংসার দাবিদার, যা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone