শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায় সারের দাবিতে রোপা-আমন চাষিদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক র‍্যাবের মাদকবিরোধী টাউন হল মিটিং অনুষ্ঠিত আয়কর আইন আনীত পরিবর্তন সমূহের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপসহ ২জন আটক রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
সীমান্তে নজরদারি বৃদ্ধির লক্ষ্যে চতুরবাড়ী বিওপি’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত

সীমান্তে নজরদারি বৃদ্ধির লক্ষ্যে চতুরবাড়ী বিওপি’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটের সীমান্তে নজরদারি বৃদ্ধি, চোরাচালান রোধ ও নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এর উত্তর-পশ্চিম রিজিয়নের অধীনে চতুরবাড়ী বিওপি’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে রংপুরের তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর আওতাধীন এ চতুরবাড়ী বিওপি’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

শুভ উদ্বোধন করেন উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের পিএসসি, জি+। এতে বিশেষ অতিথি ছিলেন বিজিবি রংপুরের সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান, ৬১ বিজিবির অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম। এ সময় বিজিবির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের পিএসসি, জি+ বলেন, বিজিবি ‘আস্থা ও নিরাপত্তা’ এই মূলমন্ত্রকে ধারণ করে দিবা-রাত্রি সকল প্রতিকূল পরিবেশে মাতৃভূমি রক্ষায় কাজ করে যাচ্ছে। নব-নির্মিত এই বিওপির ফলে বর্ডার ম্যানেজমেন্ট আরও শক্তিশালী হবে এবং সীমান্তে অপরাধ দমনে আমাদের সক্ষমতা বৃদ্ধি পাবে।

​গুজব প্রতিরোধ ও তথ্য সহায়তার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, অনেক সময় বিভিন্ন ধরণের ভুল তথ্য বা গুজব ছড়ানো হয়। এ ধরনের মিস-ইনফরমেশন পেলে তাৎক্ষণিকভাবে আমাদের জানাবেন, আমরা তা খতিয়ে দেখব। সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণ, সংবাদকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

​বিজিবি সূত্রে জানা গেছে, তিস্তা ব্যাটালিয়ন দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ২শত কিলোমিটার সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করে আসছে। তবে ব্যাটালিয়নের আওতাধীন ধবলগুড়ি ও খারিজা জোংড়া বিওপি ২টির মধ্যবর্তী দূরত্ব বেশি হওয়ায় ওই এলাকায় অপারেশনাল গ্যাপ কমানোর প্রয়োজনীয়তা দেখা দেয়। এরই প্রেক্ষিতে সীমান্তে চোরাচালান, মাদক পাচার, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ কার্যকরভাবে রোধ করার লক্ষ্যে চতুরবাড়ী নামক স্থানে এই নতুন বিওপি স্থাপন করা হলো।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone