শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম
আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের বাস সার্ভিস শুভ উদ্বোধন অনুষ্ঠিত

আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের বাস সার্ভিস শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত রংপুর–ঢাকা–রংপুর রুটের ডিলাক্স বাস সার্ভিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর রেঞ্জের লালমনিরহাট আনসার ক্যাম্প থেকে আনুষ্ঠানিকভাবে এ বাস সার্ভিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ আবদুল আউয়াল, বিবিএম, পিভিএমএস। এ সময় ৩৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোঃ কামরুজ্জামান, লালমনিরহাট জেলা কমান্ড্যান্ট সহিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট এ এস এম সাখাওয়াত হোসেন, রংপুর জেলা কমান্ড্যান্ট মোঃ আব্দুল্লাহ ইমনসহ আনসার–ভিডিপির অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ আবদুল আউয়াল প্রধান অতিথির বক্তব্যে বলেন, আনসার সদস্যদের কল্যাণে আরামদায়ক ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এই বাস সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সার্ভিসে বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা থেকে সাধারণ সদস্যরা সুলভ মূল্যে যাতায়াত করতে পারবেন।

শুভ উদ্বোধনের শেষে জানানো হয় যে, লালমনিরহাট থেকে প্রতি বৃহস্পতিবার দুপুর ২টা ৩০মিনিটে বাসটি রংপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং শনিবার ঢাকা থেকে রংপুর হয়ে লালমনিরহাটে ফিরবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone