শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫জন নেতা গ্রেফতার

লালমনিরহাট জেলায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের ৫জন নেতাকে গ্রেফতার করেছে লালমনিরহাট পুলিশ।

 

বুধবার (১২ নভেম্বর) ভোর রাতে লালমনিরহাট পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে।

 

পুলিশের তথ্য মতে গ্রেফতারকৃত আসামিরা হলেন- নিষিদ্ধ আওয়ামী লীগের হাতীবান্ধা উপজেলার শাখার সক্রিয় সদস্য ওই উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামের মোঃ আঃ জব্বার বসুনিয়ার ছেলে মোঃ আবু সাইদ বসুনিয়া (৪৮), কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক উত্তর ঘনেশ্যাম গ্রামের কপিল উদ্দিনের ছেলে মোঃ আজিজুল ইসলাম (৪৮), নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সমর্থক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের এপিএস আদিতমারী উপজেলার বারোঘড়িয়া গ্রামের মোঃ আবদার রহমানের ছেলে মোঃ আলমগীর হোসেন (৩৭), লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য নামুড়ী হারাটি গ্রামের মৃত্য- আঃ জব্বারের ছেলে মোঃ জাহেদুল ইসলাম (৪৩) ও লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের যুবলীগের সক্রিয় সদস্য এবং হরদত্ত গ্রামের মোঃ মজিদুল ইসলামের ছেলে মোঃ সিরাজুল ইসলাম ওরফে সেরা (৪০)।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধের আসামি হওয়ায় তাদেরকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেন।

 

গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে মর্মে জানিয়েছে পুলিশ।

 

লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, অপরাধী যেই হোক না কেনো। তাদেরকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone