শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ
বিএসটিআই’র মোবাইল কোর্টে ৩টি প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা

বিএসটিআই’র মোবাইল কোর্টে ৩টি প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা

লালমনিরহাটের কালীগঞ্জে বিএসটিআই’র মোবাইল কোর্ট ৩টি প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার (২৪ সেপ্টেম্বর) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রশাসন এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর যৌথ উদ্যোগে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

উক্ত মোবাইল কোর্টে- মেসার্স রওশন ফিলিং স্টেশন প্রতিষ্ঠানকে প্রতি ১০লিটার অকটেনে ১০০মিলি কম দেয়ায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” অনুযায়ী ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং যতীন এন্ড সন্স প্রতিষ্ঠানকে দই ও মিষ্টি পণ্যের পণ্য মোড়কজাত লাইসেন্স না থাকায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” অনুযায়ী ৩,০০০/- (তিন হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয় ও মান্নান এন্ড সন্স প্রতিষ্ঠানকে প্রতি কেজি মিষ্টিতে ৪০গ্রাম কম দেয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” অনুযায়ী ২,০০০/- (দুই হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

 

এছাড়াও কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে মাছ, মাংস ও সবজির দোকান পরিদর্শন করে ওজন যন্ত্রসমূহ যাচাই করা হয় এবং সকল ওজন যন্ত্রসমূহের পরিমাপ সঠিক পাওয়া যায় এবং সেগুলো বিএসটিআই কর্তৃক ভেরিফিকেশন করে নেয়ার পরামর্শ প্রদান করা হয়।

 

উক্ত মোবাইল কোর্টটি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহদি ইমাম এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর অফিসের কর্মকর্তা খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ আলমাস মিয়া, পরিদর্শক (মেট্রোলজি)। আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় অফিসের কর্মকর্তা মোঃ জুলকারনা-ইন, ফিল্ড অফিসার (সিএম)।

 

বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর জানান, জনস্বার্থে বিএসটিআই রংপুর’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone