শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার

মাচায় লাউ চাষে লাভবান কৃষক

লালমনিরহাটে মাচায় লাউ এর আবাদ দিন দিন বাড়ছে। এখানে বাড়ির উঠানে মাচা পদ্ধতিতে লাউ চাষ করছেন অনেক কৃষক। এ ছাড়া বাণিজ্যিকভাবে বিক্রির জন্য জমিতে লাউ চাষ করে লাভবান হচ্ছেন অনেক কৃষক।

 

সরেজমিনে ঘুরে দেখা যায়, লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কর্ণপুর, দুড়াকুটি, ফুলগাছ, কোদালখাতা, ভাটিবাড়ী, কাকেয়া টেপা, বনগ্রাম, শিবেরকুটি, আদিতমারী উপজেলার কুমড়িরহাট, চন্দনপাট, বড় কমলাবাড়ী, হাজীগঞ্জ, চণ্ডীমারি, কালীগঞ্জ উপজেলার শিয়ালখাওয়া, চাপারহাট, ভোটমারী, হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া, সিঙ্গিমারী এলাকার জমিতে মাচা পদ্ধতিতে লাউ চাষ করা হয়েছে। এ ছাড়া লালমনিরহাট জেলার বিভিন্ন বাড়ির আঙ্গিনায় ও রাস্তার পাশেও লাউ চাষ করা হয়েছে। সেই সব গাছে এখন লাউ ধরেছে।

 

মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের লাউ চাষি আমিনুল ইসলাম বলেন, এবার আমার লাউ গাছগুলো খুব সুন্দর হয়েছে। গাছে গাছে ফুল আসছে এবং লাউ ধরছে। লাউ বিক্রি করেছি। ভালো টাকা আয় হয়েছে।

 

উক্ত এলাকার আরেক লাউ চাষি অর্জুন চন্দ্র বলেন, আমি আমার জমিতে লাউ চাষ করেছি। যা বাজারে বিক্রি করে বাড়তি টাকা আয় করেছি। এতে আমার সংসারের বাড়তি টাকা উপার্জন হয়েছে।

 

খুচরা সবজি ব্যবসায়ী মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা ও মোঃ আলমগীর হোসেন বলেন, আমরা পাইকারী ভাবে লাউ ক্রয় করে খুচরা প্রতি পিচ ৪০টাকা থেকে ৫০টাকায় বিক্রি করছি। এতে যতো সামান্য লাভ হচ্ছে।

 

ফুলগাছ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা অপূর্ব বলেন, আমরা আমাদের অবস্থান থেকে লাউ চাষী কৃষকদের যথাসাধ্য পরামর্শ দেয়ার চেষ্টা করছি। যার ফলশ্রুতিতে মাচায় লাউ চাষে কৃষকের মুখে হাসি ফুটেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone