শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
এক্সপান্ডেড লাইভলিহুডস ফর ২০০০ পুওর হাউজহোন্ডাস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন; খুনিদের ফাঁসির দাবি র‌্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী জব্দ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক পরিবারকে মামলা দিয়ে বাড়ি ছাড়া চাষিরা ‎আনারস চাষে ঝুঁকছেন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত নির্মাণ শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত এবি ব্যাংক পিএলসি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেককাটা ও গ্রাহক সম্মাননা অনুষ্ঠিত

তিস্তা নদীতে গোসল করতে গিয়ে যুবক নিখোঁজ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে গোসল করতে গিয়ে মেহেদী হাসান মুহিদ (২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার কাশীরাম গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে মুহিদ তার ৩জন বন্ধুর সঙ্গে তিস্তা নদীর বিনবিনিয়া ঘাট এলাকায় গোসল করতে যান। এক পর্যায়ে হঠাৎ নদীর গভীর পানিতে পড়ে গেলে মুহিদের বন্ধুরা তীরে উঠতে সক্ষম হলেও মুহিদ পানির স্রোতে তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ৩জন বন্ধু চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন।

 

স্থানীয়রা জানান, মুহিদ সম্প্রতি চীনের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কোর্স সম্পন্ন করে দেশে ফিরেছেন। কিছুদিন আগে তিনি বাড়িতে ফেরেন। মুহিদ তার ৩জন বন্ধুর সঙ্গে তিস্তা নদীর বিনবিনিয়া ঘাট এলাকায় গোসল করতে গিয়ে নদীর গভীর পানিতে তলিয়ে যায়। ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ২ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালায়। তবে মুহিদকে খুঁজে পায়নি।

 

এ বিষয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার শরিফুল ইসলাম বলেন, ঘটনার পর আমরা সম্ভাব্য এলাকাগুলোতে খোঁজাখুঁজি করেছি। কিন্তু মুহিদের কোনো সন্ধান মেলেনি। রংপুর থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে আবারও উদ্ধার অভিযান চালানো হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone