শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার
তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে ক্যাম্পেইন, ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে ক্যাম্পেইন, ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমনিরহাটে “জানবো জানাবো, দুর্নীতি রুখবো” শ্লোগান নিয়ে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে ক্যাম্পেইন, ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নের সাকোয়ার মঞ্জিল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)র লালমনিরহাটের আয়োজনে সাকোয়ার মঞ্জিল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সহযোগিতায় এ ক্যাম্পেইন, ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

এ সময় আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার, সচেতন নাগরিক কমিটি (সনাক)র লালমনিরহাটের সভাপতি ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, সহ-সভাপতি সুপেন্দ্র নাথ দত্ত, সদস্য ডাঃ মোঃ কাসেম আলী, আশিক ইকবাল মিলন, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মোরশেদ আলম, সাকোয়ার মঞ্জিল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হাকিমসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও সচেতন নাগরিক কমিটি (সনাক)র লালমনিরহাটের সেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ক্যাম্পেইনে প্রায় ২শতাধিক শিক্ষার্থী তথ্য অধিকার আইন কি, তথ্য অধিকার আইনে কিভাবে তথ্য চেয়ে আবেদন করতে হয় সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

 

পরে তথ্য অধিকার আইন বিষয়ে কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone