শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাষিরা ‎আনারস চাষে ঝুঁকছেন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত নির্মাণ শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত এবি ব্যাংক পিএলসি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেককাটা ও গ্রাহক সম্মাননা অনুষ্ঠিত ভাতিজার পুকুরে পাওয়া গেলো চাচার মরদেহ শ্রীশ্রী শনিদেবের বার্ষিক পূজা অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতা ও মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ

ব্যস্ত সড়কে ঢাকনা ভাঙা ম্যানহোল!

লালমনিরহাট জেলা শহরের প্রধান সড়কে একটি ম্যানহোলের ঢাকনা ভেঙে গেছে। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে।

 

লালমনিরহাট জেলা শহরের পুরান বাজারস্থ শাহান শপিং কমপ্লেক্স, লালমনিরহাট পুলিশ ফাঁড়ির সামনের সড়কটিতে এ অবস্থা প্রায় কয়েক বছর ধরে।

 

সরেজমিন ঘুরে দেখা গেছে, সড়কে একটি ম্যানহোলের ঢাকানা ভেঙে গেছে। ফলে ছোট-বড় যানবাহন ও এ সড়কে আসা পথচারীরা দুর্ঘটনার শঙ্কা নিয়েই এ রাস্তা দিয়ে প্রত্যহ চলাচল করছে।

 

লালমনিরহাটের অনেকেই এ ম্যানহোলে পড়ে ব্যথা পেয়েছেন। সেই সাথে চিকিৎসাও নিয়েছেন।

 

খোঁজ নিয়ে জানা গেছে, লালমনিরহাট পৌরসভা থেকে কয়েক বছর আগে এ ম্যানহোলের উপরে ঢাকনা বসানো হয়। কিন্তু কিছু দিন পরেই তা ভেঙে চুরমার হয়ে যায়। এরপর আর মেরামত করা হয়নি।

 

স্থানীয়রা বলেন, সিমেন্টের পরিমাণ কম ও গুণগত মান বজায় না রাখায় ঢাকানা ভেঙে গেছে। সড়কে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। দ্রুত এ ঢাকনা মেরামত করা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone