শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাষিরা ‎আনারস চাষে ঝুঁকছেন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত নির্মাণ শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত এবি ব্যাংক পিএলসি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেককাটা ও গ্রাহক সম্মাননা অনুষ্ঠিত ভাতিজার পুকুরে পাওয়া গেলো চাচার মরদেহ শ্রীশ্রী শনিদেবের বার্ষিক পূজা অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতা ও মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ
২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমনিরহাটে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ দেশব্যাপী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের জেলা পর্যায়ে ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


‎রোববার (২০ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত লালমনিরহাট জেলা শিক্ষা অফিস প্রাঙ্গণে লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


‎এতে লালমনিরহাট জেলার ৫টি উপজেলার বাছাইকৃত ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।



‎শিক্ষার্থীরা ২৪ এর জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ঘটে যাওয়া ঘটনাবলি তাদের তুলিতে তুলে ধরে। চিত্রকর্মে গণঅভ্যুত্থানের চেতনা, সংগ্রাম ও সাহসিকতার প্রতিচ্ছবি ফুটে ওঠে।


‎এ সময় লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনিতা দাস, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, লালমনিরহাট জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবদুর রশিদসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


‎উল্লেখ্য যে, এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম ইতিহাস সম্পর্কে সচেতন হবে এবং তাদের সৃজনশীলতাও বিকশিত হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone