শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সুমন সিক্স মার্ডার মামলায় গ্রেফতারের পর কারাগারে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নবাগত আইনজীবীগণের সংবর্ধনা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা জব্দ দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত
সংসারের ঘানি টানতে গিয়ে তেলের ঘানি টানেন ছয়ফুল-মোর্শেদা দম্পতি

সংসারের ঘানি টানতে গিয়ে তেলের ঘানি টানেন ছয়ফুল-মোর্শেদা দম্পতি

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: শুধু মাত্র একটি গরু না থাকায় ২০বছর ধরে তেলের ঘানি টানেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা তেলীপাড়ার ছয়ফুল ইসলাম (৪৫) ও মোর্শেদা বেগম (৩৮) দম্পতি।

 

তেলী পরিবারটিতে গিয়ে দেখা যায়, বাড়ীর উঠানে পলিথিনের চালা ঘরে স্থাপন করা হয়েছে গাছের গুঁড়ি দিয়ে তৈরি তেলের ঘানিটি। স্থানীয়ভাবে সেটিকে বলা হয় তেলগাছ। সেখানে স্ত্রী সন্তানের সহযোগিতায় জোঁয়াল কাধে ঘানি টানছেন ছয়ফুল ইসলাম। উদ্দেশ্য সরিষা হতে তেল তৈরি ও বিক্রি করে জীবিকা আর সন্তানদের পড়াশোনার খরচ যোগানো। কার্যক্রম বিষয়ে কথা হলে ছয়ফুল-মোর্শেদা দম্পতি জানান, এক সময়ে একটি গরু থাকলেও সেটি মারা যাওয়ায় সংসারের ঘানি টানতে নিজেরাই টেনে চলছেন এ তেলের ঘানি।

 

সহায় সম্বল বলতে পৈত্রিকভাবে পাওয়া ৩শতক জমি যেখানে টিনের ঘরে ২ছেলে ও ১মেয়ে নিয়ে বসবাস তাঁদের। প্রতিদিন ৪ঘন্টা থেকে ৬ঘণ্টা ঘানি টেনে যে তেল পান তা খৈলসহ বিক্রি করে আয় হয় ২শত থেকে ২শত ৫০টাকা যা দিয়ে কোনো রকমে সংসার চালিয়ে দিনাতিপাত করেন পরিবারটি। তাই অর্থ সঞ্চয় না হওয়ায় সম্ভব হয়না একটি গরু কেনাও যা দিয়ে ঘানি টেনে নিস্কৃতি পেতে পান অসহায় তেলী পরিবারটি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone