শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সীমান্ত দিয়ে ৩৪জন নাগরিককে বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা; বিজিবি-বিএসএফ মুখোমুখি চরম উত্তেজনা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার মোবাইল কোর্টের যৌথ অভিযান ৩টি আইনে ৩টি মামলায় জরিমানা ও কারাদণ্ড লালমনিরহাট যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হাতীবান্ধায় বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যুতে প্রশাসনের শোক ও গভীর সমবেদনা মোগলহাট স্থলবন্দর পুনঃচালুর উদ্যোগ নিতে চাইছে সরকার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা-এঁর ইন্তেকাল উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা

অতিরিক্ত ডিআইজি’র মতবিনিময় ও ঘটনাস্থল পরিদর্শন

লালমনিরহাটে বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ শরীফ উদ্দিন বুধবার (২৫ জুন) লালমনিরহাট শহরের শ্রীশ্রী গৌরী শংকর গোশালা সোসাইটি চত্ত্বর প্রাঙ্গণে অবস্থিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখা কার্যালয়ে মতবিনিময় সভা করেছেন।

 

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ শরীফ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অধ্যাপক শৈলেন্দ্র কুমার রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরালাল রায়, লালমনিরহাট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি শ্রী গুরু চরণ রায় প্রমুখ।

মতবিনিময় সভার শেষে নর সুন্দর বিষ্ণু চন্দ্র শীলের স্ত্রী দিপ্তী রানী শীল গত রোববার (২২ জুন) এর ঘটনার বিবরণ তুলে ধরেন। এ সময় তিনি তার শ্বশুর ও স্বামীকে নির্দোষ দাবি করে তাদের মুক্তির দাবি করেন।

 

বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ শরীফ উদ্দিন মতবিনিময় সভা শেষে লালমনিরহাট শহরের গোশালা বাজারের হানিফ পাগলার মোড় এলাকায় অবস্থিত ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

এ সময় মামলার বাদী মোঃ আব্দুল আজিজ এবং ঘটনার অন্যতম স্বাক্ষী মোঃ নাজমুল ইসলাম গত শুক্রবার (২২ জুন) দুপুরের ঘটনার বর্ণনা দিয়ে ঘটনার জন্য নর সুন্দর শ্রী পরেশ চন্দ্র শীল ও তার ছেলে শ্রী বিষ্ণু চন্দ্র শীলকে দায়ী করে তাদের কঠোর শাস্তি দাবি করেন।

আজ বুধবার (২৫ জুন) ঘটনাস্থল পরিদর্শন শেষে বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, সামাজিক দায়বদ্ধ থেকে তৌহিদি মুসলিম জনতাসহ সর্বস্তরের মানুষ তাঁদের পরিবারকে নিরাপত্তা দেওয়ার কথা বলেছে। পরিবারের সদস্যদের প্রতি কারও কোনো অভিযোগ নেই। তাই তাঁদের নিরাপত্তাহীনতারও কিছু নেই।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone