শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার
শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে লালমনিরহাটের কাব স্কাউট মুশশারাত মহতাসিম মূর্ছনা (এম এম মূর্ছনা)

শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে লালমনিরহাটের কাব স্কাউট মুশশারাত মহতাসিম মূর্ছনা (এম এম মূর্ছনা)

বাংলাদেশ স্কাউটস কাব স্কাউট শাখার সর্বোচ্চ অ্যাওয়ার্ড “শাপলা কাব অ্যাওয়ার্ড” অর্জন করেছেন লালমনিরহাটের কাব স্কাউট মুশশারাত মহতাসিম মূর্ছনা (এম এম মূর্ছনা)।

 

সে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে অধ্যায়নরত।

 

তার পিতা মোঃ আব্দুল মান্নান, বাংলাদেশ রেলওয়েতে ক্যারেজ ওয়াগণ পরিদর্শক হিসেচকর্মরত। মাতা মিসেস মুন্নুজান সরকার হেপী, একজন গৃহিণী।

 

কাব স্কাউট মূর্ছনা সাহেবপাড়া রেলওয়ে মুক্ত কাব দল, লালমনিরহাট রেলওয়ে জেলা স্কাউটস হতে ২০২৫ সালে অনুষ্ঠিত কাব স্কাউটস এর সর্বোচ্চ অ্যাওয়ার্ড “শাপলা কাব অ্যাওয়ার্ড” মেডেল ও সার্টিফিকেট অর্জন করেছেন।

 

সোমবার (২৩ জুন) সকাল ১১টা ৩০মিনিটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর কার্যালয়ে মেডেল ও সার্টিফিকেট প্রদান করেন মর্মে জানা যায়।

বাংলাদেশ স্কাউটস শাপলা কাব অ্যাওয়ার্ড সার্টিফিকেটে উল্লেখ করা হয় যে, “একজন কাব স্কাউট হিসেবে তোমার কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তুমি শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছো। স্কাউট আন্দোলনে সম্পৃক্ত থেকে একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে এবং দেশ, জাতি ও বিশ্ব মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে সৃষ্টিকর্তা তোমাকে শক্তি দিন।”

 

মুশশারাত মহতাসিম মূর্ছনা এই সাফল্যে তার বাবা-মাসহ সকল শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে সকলের নিকট দোয়া প্রার্থী।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone