শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে বাবা-ছেলে আটক

লালমনিরহাট সদর উপজেলায় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তি ও তার ছেলেকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- শ্রী পরেশ চন্দ্র শীল (৬৯) ও তার ছেলে শ্রী বিষ্ণু চন্দ্র শীল (৩৫)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২২ জুন) দুপুর ২টার দিকে লালমনিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের হানিফ পাগলার মোড়ে শ্রী পরেশ চন্দ্র শীলের মালিকানাধীন একটি সেলুনে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই সেলুনে চুল কাটাতে যাওয়া এক তরুণ মুসল্লিকে ইসলাম ধর্ম ও নবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন শ্রী পরেশ চন্দ্র শীল।

 

স্থানীয় আরও একজন কিশোরও এক মাস আগে একই ধরনের মন্তব্য শুনেছেন বলেও অভিযোগ করেছেন। এসব অভিযোগ জানাজানি হলে দুপুরে উত্তেজিত লোকজন ওই সেলুনে উপস্থিত হয়ে ২জনকে ধরে ফেলে।

 

খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাবা-ছেলেকে থানায় নিয়ে যায়।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone