শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার
বিদ্যুৎস্পৃষ্টে অটো চার্জিং ব্যবসায়ীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে অটো চার্জিং ব্যবসায়ীর মৃত্যু

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে মজিবর রহমান (৫৩) নামে অটো চার্জিং ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টা ৩০মিনিটে লালমনিরহাট সদর উপজেলার খোচাবাড়ী রেলওয়ে লাইন সংলগ্ন তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়। মজিবর রহমান খোচাবাড়ী কলাবাগান এলাকার মৃত মোত্তালেবের ছেলে।

 

স্থানীয়রা জানায়, মজিবর রহমান শক্তি অটো চার্জিং সেন্টারে দীর্ঘ দিন যাবত অটোরিকশা চার্জিং এর ব্যবসা করে। প্রতিদিনের ন্যায় সে অটোর চার্জার প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মোরশেদ মৃত ঘোষণা করে।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone