শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ

সীমান্তে ৭জনকে পুশ ইন করেছে বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ঝালংগী সীমান্ত দিয়ে ৭জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

 

বৃহস্পতিবার (১২ জুন) সকালে তিস্তা ব্যাটালিয়নের অধীনস্থ ৬১ বিজিবির ঝালংগী বিওপির আওতাধীন ৮৪৭ নম্বর সীমান্ত পিলার দিয়ে তাদের পুশ ইন করা হয়। ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরি ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে বলে জানা গেছে। পরে তাদের আটক করে বিজিবি। আটকরা সবাই একই পরিবারের সদস্য।

 

আটকরা হলেন- মৃত বজলার রহমানের ছেলে আনারুল ইসলাম (৪২), তার স্ত্রী রোজিনা খাতুন (৩৬), ছেলে আব্দুর রশিদ (২২), মেয়ে আরফিনা খাতুন (১৮), ছেলে মুসা (৯), ছোট সন্তান আল আমিন (২) এবং মেয়ে মারিয়াম (২)। তাদের সবার বাড়ি লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালে আনারুল ইসলাম তার স্ত্রী ও ৩সন্তানসহ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এবং সেখান থেকে হরিয়ানা রাজ্যে গিয়ে বসবাস শুরু করেন। ভারতে অবস্থানকালীন সময়েই তার দুই সন্তান আল আমিন ও মারিয়াম জন্ম গ্রহণ করে।

 

সবশেষ বৃহস্পতিবার (১২ জুন) তাদের বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। পুশ ইনের পর বাংলাদেশের ভেতরে প্রবেশ করে লালমনিরহাটের আউলিয়ার হাট এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে।

 

বুড়িমারী বিজিবি কোম্পানী কমান্ডার হাফিজুল ইসলাম হাফিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone