শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাষিরা ‎আনারস চাষে ঝুঁকছেন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত নির্মাণ শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত এবি ব্যাংক পিএলসি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেককাটা ও গ্রাহক সম্মাননা অনুষ্ঠিত ভাতিজার পুকুরে পাওয়া গেলো চাচার মরদেহ শ্রীশ্রী শনিদেবের বার্ষিক পূজা অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতা ও মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ

পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত

লালমনিরহাটে ত্যাগের আদর্শে, ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে মুসলমান সম্প্রদায় শনিবার (৭ জুন) তাঁদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন করেছে। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই ঈদে সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দিয়েছে মুসলমানরা।

 

সকালে ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের জন্য মুসল্লিরা স্থানীয় ঈদগাহ কিংবা মসজিদে সমবেত হন। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজ শেষে নিজের পাপমোচন এবং পরিবার-পরিজন, দেশ ও মুসলিম উম্মাহর জন্য দোয়া চেয়ে আল্লাহর দরবারে তাঁরা মোনাজাত করেন। নামাজ শেষে সবাই ত্যাগের আদর্শে আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য পশু কোরবানি দেন।

 

লালমনিরহাটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ময়দানে। এ সময় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী, উর্ধ্বতন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সর্বস্তরের সাধারণ মানুষ ওই জামাতে অংশ নেন। পবিত্র ঈদ উল আযহার নামাজ ও দোয়া পরিচালনা করেন লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওঃ মোঃ আতিকুর রহমান।

 

এছাড়াও অন্যান্য স্থানের মতো ঈদের জামাত অনুষ্ঠিত হয় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়নের কোদালখাতা ঈদগাহ মাঠ ময়দানে। এ সময় কোদালখাতা জামে মসজিদের সাবেক সভাপতি হযরত আলী, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট সরকারি কলেজের ছাত্র রিজভী আহমেদ সৌরভ, কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আল মুবীন আহমেদ আদর ও সর্বস্তরের সাধারণ মানুষ ওই জামাতে অংশ নেন। পবিত্র ঈদ উল আযহার নামাজ ও দোয়া পরিচালনা করেন কোদালখাতা ঈদগাহ মাঠের পেশ ঈমাম মাওলানা মোঃ নূরুল আমিন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone