শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ

ঈদের দিন স্ত্রীকে গলা কেটে হত্যা!

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পারিবারিক কলহের জেরে এ্যামি বেগম (১৯) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী হাসিবুলের বিরুদ্ধে।

 

শনিবার (৭ জুন) পবিত্র ঈদ উল আযহার দিন সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত এ্যামি বেগম একই ইউনিয়নের বাসিন্দা ইসরাক হোসেনের মেয়ে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরেই স্বামী হাসিবুলের সঙ্গে এ্যামি বেগমের পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। এরই জেরে শনিবার সকালে হাসিবুল তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পেরে পাটগ্রাম থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, পারিবারিক কলহের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত হাসিবুল পলাতক। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

 

তিনি আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone