শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাষিরা ‎আনারস চাষে ঝুঁকছেন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত নির্মাণ শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত এবি ব্যাংক পিএলসি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেককাটা ও গ্রাহক সম্মাননা অনুষ্ঠিত ভাতিজার পুকুরে পাওয়া গেলো চাচার মরদেহ শ্রীশ্রী শনিদেবের বার্ষিক পূজা অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতা ও মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ
লালমনিরহাটে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৫তম তিরোধান উৎসব অনুষ্ঠিত

লালমনিরহাটে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৫তম তিরোধান উৎসব অনুষ্ঠিত

লালমনিরহাটে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৫তম তিরোধান উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টায় লালমনিরহাটের খোচাবাড়ী (সাধুটারী)স্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির উৎসব অঙ্গণে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের আয়োজনে এ তিরোধান উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের সভাপতি রণেন্দ্র নাথ চক্রবর্তী-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের সম্পাদক মধু চন্দ্র সরকার প্রমুখ। এ সময় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের সহ-সভাপতি স্নিগ্ধা রাণী চক্রবর্তী, সহ-সম্পাদক সুনীল চক্রবর্তী, কোষাধ্যক্ষ তাপস রঞ্জন বনিক, দপ্তর সম্পাদক রনজিৎ কুমার রায়, প্রচার সম্পাদক বাবলু, সদস্য অরবিন্দ সরকার, প্রদীপ কর্মকার, সুশান্ত কর্মকার, দুলাল কর্মকার, সাগর কর্মকার, দিনেশ পাটোয়ারী, পারুল রাণী সরকার, সুভাষ চন্দ্র বর্মণ, নিলোৎপল, দুলাল রায়, রবি কান্ত রায়, আশুসাহা, গৌরাঙ্গ রায়, বিষ্ণু কুন্ড, সুকুমার কুন্ড প্রমুখ উপস্থিত ছিলেন। পূজা অর্চনা পরিচালনা করেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের পুরোহিত সুজন চক্রবর্তী।

 

উল্লেখ্য যে, গীতা পাঠ ও পূজার্চনা, নাম কীর্ত্তন, বাল্যভোগ ও রাজভোগ, প্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতী, মন্দির পরিক্রমা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone