শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পাট শাক চাষে ঝুঁকছেন কৃষকেরা ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ রংপুর ও লালমনিরহাটে ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনি ধ্বংস সর্পদংশ‌নে শিশুর মৃত্যু কৃষকেরা পুঁইশাক চাষ করে লাভের মুখ দেখছেন চাষীরা ধুন্দল চাষে স্বাবলম্বী কোমলমতি শিশুদের জন্য আনন্দমুখর শিক্ষার পরিবেশ গড়ে তোলার উদ্যোগ-১৫ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী ইমাম চিকিৎসক ও জনবল নিয়োগ, ওষুধ এবং সুযোগ-সুবিধা ও ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবিতে সমৃদ্ধ লালমনিরহাটের স্মারকলিপি প্রদান বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের আতঙ্ক সরকারি স্থাপনা দখল করে ঘর নির্মাণের অভিযোগ
লালমনিরহাটের সিটি কলেজ মাঠ ও রাস্তা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

লালমনিরহাটের সিটি কলেজ মাঠ ও রাস্তা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

লালমনিরহাট শহরের গোশালা বাজার সংলগ্ন ও থানাপাড়াস্থ সিটি কলেজের জায়গা দখল করার অভিযোগ উঠেছে। সেই সাথে চলমান রাস্তাটি সরকারি জমি ব্যবহার সাপেক্ষে ইস্টিমেট অনুযায়ী কাজ সমাপ্ত করায় জনসাধারণের দুর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসী।

 

রোববার (১ মে) সকাল ১১টা ৩০মিনিটে লালমনিরহাটের থানাপাড়াস্থ সিটি কলেজ মাঠে “গোশালা বাজার মাংসপট্টি থেকে সিটি কলেজ পর্যন্ত ৩ মি. × ১৯০ মি.” শীর্ষক চলমান রাস্তাটি সরকারি জমি ব্যবহার সাপেক্ষে ইস্টিমেট অনুযায়ী সমাপ্তকরণ দাবিতে- সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

রাস্তার কাজ সমাপ্তকরণের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এলাকাবাসী পক্ষে কৃষিবিদ অলোক অধিকারী। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক শ্রী সত্য রঞ্জন পাল, ব্যবসায়ী শ্রী দীলিপ অধিকারী, ব্যাংকার অনুপ অধিকারী কনক, খেলোয়ার টিপু সুলতান প্রমুখ।

 

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য থেকে জানা যায়, সিটি কলেজ এলাকায় স্বাধীনতার পর এই প্রথম পৌরসভা ২০২৩-২০২৪ অর্থ বছরে বিশ্ব ব্যাংকের অর্থায়নে এত বড় বাজেটের ২৬লক্ষ টাকা এলজিসিআরআরপি এর আওতায় ৩ মিঃ×১৯০ মিঃ রাস্তাটির কাজ শুরু করে। রেকর্ডীয় সরকারি রাস্তা ও সরকারি জায়গা থাকা সত্ত্বেও প্রায় ৬ মাস থেকে জনগুরুত্বপূর্ণ রাস্তাটির নির্মাণ কাজ বন্ধ রেখেছে। কর্তৃপক্ষকে বারংবার নানাভাবে তাগিদ দেয়া সত্ত্বেও রহস্যজনক কারণে কোন রকম প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করায় আমরা এলাকাবাসী ক্ষুদ্ধ ও হতাশ। সরকারি বরাদ্দকৃত অর্থ এই জুনের মধ্যে কাজটি বাস্তবায়িত না হলে আদৌ আগামীতে আর সম্ভব হবে কিনা তার যথেষ্ট সন্দেহ রয়েছে। কর্তৃপক্ষ এহেন সদিচ্ছার অভাব আমাদেরকে হতবাক করছে। আসন্ন বর্ষা মৌসুমে এলাকার জনগণ যেন দুর্ভোগে না পড়েন উক্ত প্রতিবন্ধকতা দূর করে জনস্বার্থে এই জনগুরুত্বপূর্ণ রাস্তার বরাদ্দকৃত অর্থ যেন ফেরত না যায় সেই দাবি জানানো হয়। তবে এ ব্যাপারে লালমনিরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আইয়ুব আলী এর বক্তব্য জানা যায়নি।

একই দিন দুপুর ১২টায় সিটি কলেজ মাঠে লালমনিরহাট পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের খেলোয়াড়, ছাত্র ও যুব সমাজের আয়োজনে সিটি কলেজ মাঠ রক্ষায় মানববন্ধন থেকে বলা হয় দিন দিন মাঠটি দখল হয়ে যাচ্ছে। যার ফলে মাঠে খেলাধূলার পরিবেশ নষ্ট হয়েছে। মাঠটি দখল মুক্ত করে খেলার পরিবেশ ফিরে আনা হোক।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone