শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার
লালমনিরহাটে মায়ের মুখে অন্ন তুলে দিতে সারাদিন চা বিক্রি করেন অভি

লালমনিরহাটে মায়ের মুখে অন্ন তুলে দিতে সারাদিন চা বিক্রি করেন অভি

লালমনিরহাটের সাপটানা বাজারস্থ এক ছোট্ট ঘরে বসবাস করে এক অসম সাহসী যুবক অভি। জন্ম থেকেই জীবন তার জন্য সহজ ছিল না। বাবাকে হারিয়েছে অনেক আগেই। ছিল একমাত্র বড় বোন, সেও পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তবুও মায়ের মুখে অন্ন তুলে দিতে সারাদিন চা বিক্রি করেন অভি। তিনি মায়ের একমাত্র অবলম্বন।

‎অভি পড়াশোনা করেছে এসএসসি পর্যন্ত। কিন্তু জীবন যেন তাকে নতুন করে পরীক্ষা নিতে চায়। হঠাৎ করেই তার শরীরের এক পাশ প্যারালাইসিস হয়ে যায়। একদিকে দারিদ্র্য, অন্যদিকে শারীরিক অক্ষমতা সব মিলিয়ে যেন একের পর এক বিপর্যয়। তবে অভির মনোবল অটুট। জীবনের কাছে হার মানেনি।


‎অভি এখন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত লালমনিরহাট শহরের হাসপাতাল রোড, থানা রোড, স্বর্ণকার পট্টি রোড, রেল বাজার, বিডিআর গেট, মিশন মোড়সহ বেশ কিছু এলাকায় প্রতিটি দোকানে দোকানে ঘুরে ঘুরে চা বিক্রি করে। পায়ে ভরসা না থাকলেও, মনের জোরে সে দাঁড়িয়ে আছে। এক ফোঁটা ঘাম ঝরিয়ে, এক কাপ করে চা বিক্রি করে নিজের ও তার মায়ের জীবন চালিয়ে যাচ্ছে। কারো কাছে হাত পাতে না। কারো দয়া নয় তিনি চায় সম্মানের সাথে, নিজের পরিশ্রমে উপার্জিত অর্থে বাঁচতে।


‎অভির স্বপ্ন? খুব বড় কিছু না তিনি চায় মানুষ তাকে দেখে শিখুক। যেন অন্য কেউ বিপদে পড়ে ভেঙে না পড়ে, বরং চেষ্টা করে সৎ পথে, পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়াতে।

 

অভি বলেন, প্রথমে যখন চা বিক্রি করতাম তখন মানুষ ভালো ভাবে মেনে নেয়নি। এখন অনেকের কাছে আমি উদাহরণ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone