শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম
লালমনিরহাটে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

লালমনিরহাটে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

লালমনিরহাটে “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি” স্লোগান নিয়ে ভূমি মেলা ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২৫ মে) লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে লালমনিরহাট জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এ বর্ণাঢ্য র‍্যালি ও শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) (অ.দা.) মনোনীতা দাস-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি, আর, সারোয়ার। এ সময় লালমনিরহাট জেলা ও উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এর আগে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার-এঁর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone