শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ঢেঁড়স চাষে আগ্রহ বাড়ছে কৃষকের বগুড়া স্টলপোর্ট ও লালমনিরহাট বিমানবন্দর চালুর পরিকল্পনা ‎লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হলেন একেএম মমিনুল হক পানি বিশুদ্ধকরণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ টালবাহানা না করে গণভোটের রায় বাস্তবায়ন করুন ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রদল নেতা বহিষ্কার অতি দ্রুত জ্বালানি তেলের সংকট সমাধানের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬ অনুষ্ঠিত পাওনা টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যা মামলার প্রধান আসামিসহ ২জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩

লালমনিরহাটে হাসনাহেনা ফুল ফুটেছে

লালমনিরহাটের বিডিআর রোড খোর্দ্দ সাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছেই মরহুম ময়নুল ইসলামের বাস ভবনের বিল্ডিং-এর সামনে দেয়ালের পাশে শোভা পাচ্ছে গাঢ় সবুজ হাসনা হেনা। এতে ফুল এসেছে। হৃষ্টপুষ্ট ঝোঁপালো একটি গাছ তাদের পাতা আর ফুলের ভারে মোহনীয় রূপ ধারণ করেছে।

 

হাসনা হেনা ফুলের পাঁপড়ি বিকশিত হয় রাতের প্রথম প্রহরে। অর্থাৎ দিনের আলো সরে আঁধার নেমে আসার পর ফুল ফুটতে শুরু করে এবং রাত বাড়ার সাথে সাথে পূর্ণ বিকশিত হয় ও মন মাতানো সুবাস ছড়ায়।

 

হাসনা হেনা ফুল আসায় সবাই খুব খুশী। ফুলের সুবাস সবাই বেশ আনন্দের সাথে উপভোগ করছেন।

 

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সহজলভ্য। বাংলাদেশে এটি অত্যন্ত জনপ্রিয় ফুলের একটি এবং এখানে একে অনেকেই আদর করে বলেন হাসনা।

 

হাসনাহেনা সাদামাটা ফুল, তবু কিছুতেই এড়ানো যাবে না এমনই গন্ধের জোয়ার। যেখানেই ফুটুক, জানান সে দেবেই। ওয়েস্ট ইন্ডিজের প্রজাতি। লতানো ধরনের ঝোপাল গাছ। ডালের গায়ে অজস্র সাদা সাদা তিল থাকে, এদের নাম ল্যান্টিসেল। পাতা লম্বাটে, ১৪.৪ থেকে ৩-৪ সেমি, মসৃণ। বছরে কয়েকবার ফুল ফোটে। তবে গ্রীষ্ম ও বর্ষায় বেশি ফোটে। পাতার গোড়া বা ডালের ও আগায় ফুলের ছোট ছোট থোকা, সন্ধ্যায় ফোটে ও সুগন্ধ ছড়ায়। সাদাটে ফুল নলাকার, ২ সেমি লম্বা, ৫ পাপড়ি। ফল গোল, সাদা। কলমে চাষ। Cestrum diurnum বুনো প্রজাতি, ভারতে এবং বাংলাদেশেও জন্মায়। গাছ খাড়া, তেমন ঝোপাল বা লতান নয়। ফুলের গন্ধও কম, দিনের বেলা ফোটে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone