শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ
লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দুদকের অভিযান

লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দুদকের অভিযান

লালমনিরহাটে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একটি দল। অভিযানে দুদকের অভিযানিক দল বেশ কিছু অনিয়মের তথ্য উদঘাটন করেছে।

 

রোববার (১৮ মে) দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রাম উপ-সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করার সময় কিছু অনিয়মের প্রমান পায়। প্রমান পাওয়া অভিযোগের মধ্যে রয়েছে রোগীদের জন্য বরাদ্দকৃত ৯০ গ্রাম সমপরিমানের মাছের টুকরো পরিবর্তনে মাত্র ৩০ গ্রামে। কোন টুকরার ওজন সর্বোচ্চ ৫০ গ্রামের চেয়ে বেশী নয়। রোগীর ব্যবস্থাপত্রে চিকিৎসকের স্বাক্ষর না থাকার তথ্য মিলেছে দুদুক টিমের কাছে। অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদান এবং রোগীর দুটি জরুরি প্রয়োজনের ওয়াস রুম বন্ধ পেয়েছে দুদুক টিম। এছাড়া রোগী পরিবহনের ট্রলির জন্য জোরপূর্বক অর্থ আদায়ের অনিয়মের তথ্যও উঠে এসেছে।

 

অভিযান শেষে দুদক কর্মকর্তারা জানান, তাদের তদন্তে বেশ কিছু অনিয়ম আর দূর্নীতির প্রমাণ মিলেছে। সেই সাথে কিছু অভ্যন্তরীন তথ্য উপাত্ত চাওয়া হয়েছে। সবকিছু মিলে প্রধান কার্যালয়ে প্রতিবেদনের তথ্য পাঠানোর কথা জানান ওই কর্মকর্তা।

 

অভিযান চলাকালে হাসপাতালে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক (উপ পরিচালক সমমান) ডাঃ মোঃ আব্দুল মোকাদ্দেম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সামিরা হোসেন চৌধুরী। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone