শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
লালমনিরহাটে ধর্ষণ চেষ্টা মামলার বাদীর বাড়ীতে অগ্নিসংযোগের পর ৩ সাংবাদিককে হামলা

লালমনিরহাটে ধর্ষণ চেষ্টা মামলার বাদীর বাড়ীতে অগ্নিসংযোগের পর ৩ সাংবাদিককে হামলা

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজারে ধর্ষণ চেষ্টা মামলার বাদীর বাড়ীতে লুটপাট-অগ্নিসংযোগ করেছে ওই মামলার আসামী হাবিব মিয়া (২৬) ও তার দলবল। এ ঘটনার পর সংবাদ সংগ্রহে গেলে ৩জন সাংবাদিকের উপরেও হামলা করা হয়।

 

শুক্রবার (১৬ মে) সকাল ১১টার দিকে লালমনিরহাটের সাপ্টিবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

হাবিব ওই এলাকার হাফেজ আলীর ছেলে। হামলার শিকার হ‌ওয়া আহত ৩ সাংবাদিককে ২৫০ শয্যা বিশিষ্ট লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিকেরা।

 

আহত সাংবাদিকরা হলেন- দৈনিক ভোরের চেতনা পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি ফারুক আহমেদ সূর্য, দৈনিক জনবাণী পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি খাইরুল আলম ও দৈনিক গণতদন্ত পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি রব্বানী আহমেদ।

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ হাবিব প্রতিবেশী এক নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে ওই দিনই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে ভুক্তভোগী নারী। এর কয়েকদিন পর হাবীব গ্রেফতার হয়। প্রায় এক মাস পর জেল থেকে জামিনে বের হয় হাবিব। এর প্রায় এক মাস পর শুক্রবার (১৬ মে) সকালে ওই ধর্ষণ চেষ্টা মামলার একমাত্র আসামি হাবিব তার দলবল নিয়ে বাদী পক্ষের বাড়ীতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ ঘটনার পর পর খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে ওই ৩ সাংবাদিকদের হাবিব তার দলবল নিয়ে হামলা করে। পরে ৩ সাংবাদিককে আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। পরে লালমনিরহাট ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।

 

আহত সাংবাদিক ফারুক আহমেদ সূর্য বলেন, ধর্ষণ চেষ্টা মামলার বাদীর বাড়ির অগ্নিসংযোগের বিষয়টি গুরুত্বপূর্ণ বিধায় আমরা ৩জন সাংবাদিক তাৎক্ষণিক সংবাদ সংগ্রহে যাই। কিন্তু হামলাকারীরা আগে থেকেই জড়ো হয়ে ছিল। আমরা ভিডিও করতে গেলেই তারা আমাদের উপর হামলে পড়ে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন বিধায় আমরা থানায় অভিযোগ দিয়েছি। দ্রুত দুর্বৃত্তদের গ্রেফতার দাবি করছি সেই সাথে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

 

আদিতমারী থানার অফিসার ইনচার্জ আলী আকবর আহত ৩ সাংবাদিককে ২৫০ শয্যা বিশিষ্ট লালমনিরহাট সদর হাসপাতালে দেখতে এসে উপস্থিত সাংবাদিকদের বলেন, কিশোর গ্যাং লিডার হাবিবসহ যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় যাদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ করা হয়েছে তারাও একটি অভিযোগ দিয়েছে, দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone