শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সীমান্ত দিয়ে ৩৪জন নাগরিককে বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা; বিজিবি-বিএসএফ মুখোমুখি চরম উত্তেজনা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার মোবাইল কোর্টের যৌথ অভিযান ৩টি আইনে ৩টি মামলায় জরিমানা ও কারাদণ্ড লালমনিরহাট যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হাতীবান্ধায় বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যুতে প্রশাসনের শোক ও গভীর সমবেদনা মোগলহাট স্থলবন্দর পুনঃচালুর উদ্যোগ নিতে চাইছে সরকার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা-এঁর ইন্তেকাল উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা

লালমনিরহাটে দুদকের গণশুনানি সোমবার

লালমনিরহাটে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়াতে গণশুনানি অনুষ্ঠিত হবে।

 

সোমবার (২১ এপ্রিল) সকাল ৯টায় লালমনিরহাটের মিশন মোড়স্থ জেলা পরিষদ অডিটোরিয়াম (নতুন) এ গণশুনানির আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

গণশুনানিতে অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশন (দুদক)র চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন, দুর্নীতি দমন কমিশন (দুদক)র কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, দুর্নীতি দমন কমিশন (দুদক)র কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল অবঃ হাফিজ আহসান ফরিদ।

 

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রাম জানান, লালমনিরহাটের গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা-বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগগুলোর জেলার সব সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরবেন। একই সঙ্গে সেবা-বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদকের পক্ষ থেকে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যাবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই উক্ত গণশুনানির মূল উদ্দেশ্য।

 

গণশুনানিতে জনসাধারণের উপস্থিতির জন্য লালমনিরহাট সদরের বিভিন্ন এলাকায় গত ৮ এপ্রিল হতে মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ, অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন গণমাধ্যমে দুদকের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। ফলে লালমনিরহাট সদরের উক্ত গণশুনানির বিষয়ে ব্যাপক সাড়া পড়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone