শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সীমান্ত দিয়ে ৩৪জন নাগরিককে বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা; বিজিবি-বিএসএফ মুখোমুখি চরম উত্তেজনা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার মোবাইল কোর্টের যৌথ অভিযান ৩টি আইনে ৩টি মামলায় জরিমানা ও কারাদণ্ড লালমনিরহাট যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হাতীবান্ধায় বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যুতে প্রশাসনের শোক ও গভীর সমবেদনা মোগলহাট স্থলবন্দর পুনঃচালুর উদ্যোগ নিতে চাইছে সরকার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা-এঁর ইন্তেকাল উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা
লালমনিরহাটে ধর্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা

লালমনিরহাটে ধর্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা

লালমনিরহাটে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শাহিন ইসলাম (২৯) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

 

শাহীন লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখাঁ গ্রামের শওকত আলীর ছেলে। সে পেশায় ফেরিওয়ালা। এর আগে শনিবার বিকালে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়িতে একা পেয়ে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ওই নারীকে ফেরি করে আনা নানা জিনিসপত্র দেখিয়ে ফুসলিয়ে ধর্ষন করে। পরে পালানোর সময় ওই নারীর ছোট ভাই দেখে ফেলে ফেরিওয়ালা শাহিনকে জাপ্টে ধরে চিৎকার দিলে এলাকাবাসী এসে আটক করে। পরে তারা গণপিটুনি দিয়ে পুলিশে খবর দিলে থানা পুলিশ এসে শাহিনকে আটক করে হেফাজতে নেয়। ওই দিন রাতেই ভুক্তভোগী নারীর বাবা বাদী হয়ে আদিতমারী থানায় মামলা দিলে পুলিশ শাহিনকে গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।

 

আদিতমারী থানার অফিসার ইনচার্জ আলী আকবর জানান, অভিযুক্ত শাহীনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী নারীকে পুলিশ হেফাজতে নিয়ে মেডিকেল টেস্ট করানোর জন্য রোববার সকালে জেলা সদর হাসপাতলে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone