শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ

লালমনিরহাটের বিএনপি নেতার অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলার বিএনপি নেতার অবৈধ ইটভাটা এস্কেভেটর দিয়ে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।

 

বুধবার (১২ মার্চ) সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতায় অবস্থিত কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলমের এমজেএ ব্রিকস-২ ইটভাটাসহ ২টি ইটভাটা এস্কেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এরপর কালীগঞ্জের শ্রুতিধর এলাকার আতোয়ার মাঝির বিবিএমসি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়।

 

মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন- পরিবেশ অধিদপ্তর লালমনিরহাটের সহকারী পরিচালক বিজন চন্দ্র রয়, সেনা বাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

 

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক কালীগঞ্জ উপজেলার দলগ্রাম শ্রীখাতা ও শ্রুতিধর এলাকায় লাইসেন্স ব্যতিত ইটভাটা পরিচালনা, ইট প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে।

 

তিনি আরও বলেন, মেসার্স এমজেএ ব্রিকস-২ ও বিবিএমসি ইটভাটাগুলো এস্কেভেটর দিয়ে উভয় ইট ভাটার চুল্লী ভেঙে ধ্বংস করা হয়েছে। এ সময় ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। উপজেলায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone