শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ফজল কোল্ডষ্টোরেজ প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক ফজলের ইন্তেকাল

ফজল কোল্ডষ্টোরেজ প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক ফজলের ইন্তেকাল

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ বৃহস্পতিবার ১৩ আগস্ট ভোর ৫টা ১০মিনিটে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহসভাপতি, ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের সাবেক সহসভাপতি, লালমনিরহাট জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক সমিতির সাবেক সভাপতি, লালমনিরহাট সদর উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি, ফজল কোল্ডষ্টোরেজ প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ ফজলুল হক ফজল (৭০) বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, ২কন্যা, নাতী-নাতনী, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরে বাদ আছর লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ময়দানে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোর্শেদুর রহমান রাংগু, ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সিরাজুল হক, মরহুমের পুত্র আশিকুজ্জামান সোহাগ, মরহুমের ছোট ভাই হাজী সামছুল ব্যাপরী প্রমুখ। এ সময় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে লালমনিরহাটে শোকের ছায়া নেমে এসেছে।

 

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone