শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সম্মিলিত ভাবে কাজ করলে দ্রুত সফলতা অর্জন সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষার উন্নত পরিবেশ ও মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো গ্রামবাসী জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় ক-গ্রুপে শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রথম স্থান অর্জন ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক শিশু নিহত, আহত-৪ ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত জামায়াতে ইসলামী কুলাঘাট কার্যালয় ও তা’লিমুল কুরআন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ড্রামট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-১, আহত-৩
৩লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ : ১০হাজার টাকা জরিমানা

৩লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ : ১০হাজার টাকা জরিমানা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে অভিযান চালিয়ে ৬০হাজার টাকার ২টি জম জালসহ ৩লক্ষাধিক টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ২জন ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

 

আজ শনিবার ৮ আগস্ট সকালে মোগলহাট ইউনিয়নের দুরাকুটি বাজার ও মেঘারাম এলাকায় এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

 

জানা গেছে, দীর্ঘদিন থেকে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুরাকুটি বাজারের কয়েকটি দোকানে নিষিদ্ধ কারেন্ট জাল রেখে বিক্রি করে আসছে অসাধু ব্যবসায়ীরা। এমন এক গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার রায় ওই বাজারে অভিযান চালিয়ে প্রায় ২৭হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। যার মূল্য ৩লক্ষাধিক টাকা।

 

এ সময় মামুন মিয়া ও মোহর আলী নামে ২জন ব্যবসায়ীকে ৫হাজার টাকা করে মোট ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে ৫দিনের কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। একই অভিযানে মোগলহাট ইউনিয়নের মেঘারাম এলাকায় রত্নাই নদীর ডান তীরে ও বাম তীরে বসানো ৬০হাজার টাকার ২টি জম জাল জব্দ করে ঘটনা স্থলেই ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত।

 

দুপুরে জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল জেলা শহরের সরকারি হাইস্কুল খেলার মাঠ সংলগ্ন খেলা মাঠে আগুনে পোড়ানো হয়।

 

এ সময় লালমনিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, লালমনিরহাট সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুন্নবী মিঠু, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কুদ্দুস, স্থানীয় সাংবাদিক ও লালমনিরহাট সদর উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone