শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে
ডেভিল হান্ট অভিযানে লালমনিরহাটে ছাত্রলীগের সভাপতি আটক

ডেভিল হান্ট অভিযানে লালমনিরহাটে ছাত্রলীগের সভাপতি আটক

দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির হোসেন (৩৫) কে আটক করেছে হাতীবান্ধা থানা ও লালমনিরহাট সদর থানা পুলিশ।

 

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

আটককৃত সাব্বির হোসেন, লালমনিরহাট-১ আসনের সাবক সংসদ সদস্য ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের আপন ভাতিজা এবং উপজেলার বড়খাতা এলাকার বাবুল মিয়ার ছেলে। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী সারাদেশে অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজারে হাতীবান্ধা থানা ও লালমনিরহাট সদর থানা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ওই ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির হোসেনকে আটক করা হয়।

 

এছাড়াও ট্রাকে করে পালিয়ে যাওয়ার সময় সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজা থেকে লালমনিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ নামে শহরের মিশন মোড়স্থ বিএনপির অস্থায়ী কার্যালয় ভাংচুর মামলায় আটক করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone